২৫ ফেব্রুয়ারি ২০১৮


ছাতকে ব্রিজ ভেঙে ট্রাক চালক ও হেলপার নিহত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক, অপরজন হেলপার। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার সকাল ৭দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বেইলিব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের চিরপত আলীর পুত্র আবুল হোসেন (২৫) সুনামগঞ্জ তেঘরিয়ার হাবিব আহমদ (৩০) নামের দুইজনের মৃত্যু ঘটে। এসময় ট্রাক চালককে উদ্ধার করে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

তাৎক্ষণিক ভাবে নিহত হাবিব আহমদ ও ট্রাক চালকের পরিচয় জানা যায় নি। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের এখনো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি। তবে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

জানা যায়, বোগলা ইউনিয়নের আবুল কালাম তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে ট্রাক যোগে মালামাল ক্রয় করে দোয়ারা (বুগলা) নিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ছাতক-দোয়ারাবাজার সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে বিস্তারিত বলা যাবে।

 

(আজকের সিলেট/২৫ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন