২৭ মার্চ ২০২২


শাবি শিক্ষক সমিতি নির্বাচনে নেই বিএনপি-জামায়াত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের ছাড়াই আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। অর্ধযুগ পর নির্বাচনে প্রার্থী না দেওয়ায় এবার আওয়ামীপন্থি দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।এর আগে ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছিল বিএনপি-জামায়াতপন্থি ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।

শাবি স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু প্যানেলের কিছু সদস্যের শক্ত বিরোধিতার কারণে প্রার্থী দিতে পারিনি। তবে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তবে ওই প্যানেলের সদস্যরা কেন প্রার্থী দিতে চাননি এ বিষয়টি তিনি পরিষ্কার করেননি।

নির্বাচন কমিশনার ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামীপন্থি দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে তাদের অনুপস্থিতিতেই এবারের নির্বাচন হচ্ছে।

শেয়ার করুন