২৪ এপ্রিল ২০২৩


গোলাপগঞ্জে ২৫ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ২৫ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতগ্রেফতারকৃত আসামি সেবুল আহমদ (৪২), সে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বরায়া দক্ষিণভাগ রামপা গ্রামের নানু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রের দাবি, প্রতারণা মামলায় ৩ বছরের সাজা থেএড়াতে গিয়ে ২৫ বছর ধরে সে পলাতক অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অবশেষে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ ।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন