১১ অক্টোবর ২০২৩
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রবিউল হাসনাইন নিয়াদ (২)। সে ওই এলাকার রেদুয়ান ইসলাম মুন্নার পুত্র।
জানা যায়, সবার অজান্তে কোনো এক সময় নিয়াদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান।
আজকের সিলেট / জেকেএস