২৩ এপ্রিল ২০২৩
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর গ্রামে বজ্রপাতে আনছার আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র এবং বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের পিতা।
রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তোফায়েল আহমদ সুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।