১৭ মার্চ ২০২৩


মধ্যনগরে খেলা ঘরের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খেলাঘর জেলা শাখার তত্ত্বাবধানে খেলাঘর মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।১৭মার্চ মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় ক গ্রুপ ১ম-৩য় শ্রেণি ২৫ জন এবং খ গ্রুপ ৪র্থ -৬ষ্ট শ্রেণির ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

খেলাঘর মধ্যনগর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আলা উদ্দিন ও তিতাস রায় এর পরিচালনায় ছবি আঁকা এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

শেয়ার করুন