৩ এপ্রিল ২০২৩


ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার মৃত চেনু মিয়ার পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোখলেসুর রহমান, বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব উল্যার পুত্র আবুল হোসেন রিপন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার জমির আলির পুত্র সুজাত আলী এবং ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্যার পুত্র নজরুল ইসলাম।

রোববার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্থুতিকালে পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক ও ডাকাতিকাজে ব্যবহিৃত সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্য মতে আরো একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে উপজেলার কাগজপুর টু ভাগলপুর গামী সড়কের দক্ষিন পাশে খালি ভিটার অবস্থান নিয়ে আশ-পাশের এলাকায় ডাকাতি করার জন্য দেশীয় তৈরী অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করে সমবেত হয়। ওসমানীনগর থানা পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ১জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহিৃত ১টি দারালো চাকু, ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি দা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে মোখলেসুর রহমানের বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ১২টি, আবুল হোসেন রিপনের বিরুদ্ধে ৮টি, নজরুল ইসলামের বিরুদ্ধে ৪টি চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্থতির মামলা রয়েছে।

ওসমানীনগর থানার ওসি এস এম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা বেশ কিছু দিন থেকে ওসমানীনগরে ডাকাতির প্রস্থতির বিষয়ে পরিকল্পনা করছিলো। গতকাল রাতে ভাগলপুর এলাকায় ডাকাতির প্রস্থতি নিলে ৪ ডাকাতকে আটক ও ডাকাতি কাজে ব্যবহিৃত মোটরসাইক এবং দেশীয় অস্ত্র উদ্ধা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন