২৫ জুলাই ২০২২


মদিনা মার্কেটে চলন্ত অটোরিকশায় আগুন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর মদিনা মার্কেট এলাকাশ চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চালক ও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেও কিছু সময়ের মধ্যেআগুনে অটোরিকশাটি ভস্মীভূত হয়।

সোমবার দুপুরে নগরের মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের উপকণ্ঠ টুকেরবাজার থেকে যাত্রী নিয়ে আম্বরখানায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি মদিনা মার্কেট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত অটোরিকশা থেকে নেমে পড়েন এবং নিরাপদ দুরত্বে অবস্থান করেন।

স্থানীয়দের খবর পেয়ে নগরের তালতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশাটি ভস্মীভূত হয়ে যায়।

শেয়ার করুন