১৮ এপ্রিল ২০২৩


ধোপাগুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর ধোপাগুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনসুর ধোপাগুল এলাকার মোজা‌ম্মেল হো‌সেনের ছেলে।

মঙ্গলবার সকালে থানাধীর ধোপাগুল এলাকায় একটি কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করেছে এবং লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন