১৯ আগস্ট ২০২৩


সার্বজনীন জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভা সম্পন্ন

শেয়ার করুন

শিপন চন্দ জয় : ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সফল ভাবে সুসম্পূর্ণ করার লক্ষ্যে ও পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণা করে আগামী জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে সার্বজনীন জন্মাষ্টমী উৎযাপন পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়ছে। শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়ের সভাপতিত্বে ও শংকর কুমার দেবের পরিচালনায় নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্তিত ছিলেন, তপন মিত্র, ধনঞ্জয় দাস ধনু, চিএশিল্পী ভানু লাল দাস, হরিজন দেব প্রভাষ, দীপন আচার্য্য, এড.দীপক চক্রবর্তী, এড.পঙ্কজ দাস, রথীন্দ্র দাস, অসিত কুমার সূত্রধর, প্রদীপ চন্দ্র চন্দ, সজল কুমার চৌধুরী, ডা.রঞ্জিত কুমার রায়, মিঠুন দত্ত, রকি দেব, ওমর চন্দ্র দত্ত, লিটন পাল, মিহির কান্তি দাস, দিবারানী দে বাবলি, গৌরি রানী রায়, শ্যামলী দাস, শংকরী দাস চৌধুরী, পাপড়ী চৌধুরী,রজত চক্রবর্তী, সন্তোষ দেব, মুক্তা দে,রুপা শ্যাম চৌধুরী, অজয় রায়, শিমুল ঘোষ, অর্পণ ঘোষ, অভিজিৎ দাস, শ্যামল দেবনাথ, ইঞ্জি. অরবিন্দ রায় তপু, তপন দেব চৌধুরী, নয়ন কুমার বিশ্বাস, প্রীতম গোস্বামী, পরমেশ্বর দেব, সুদীপ দেব, মনোজ দাস, নির্মল কুমার সিনহা, মিহির দেব, প্রকৌ:নিতাই চন্দ্র পাল, বিধান পাল, সুকান্ত গুপ্ত, এড.শংকর দেব,অর্জুন রায় অজয়, অরুণ দেবনাথ সাগর, শংকর দাস, কার্তিক পাল, জলি পুরকায়স্ত, সুশেন দে প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিগত ২০২২ ইংরেজী কমিটির আহ্বায়ক এডঃ প্রদীপ কুমার ভট্টাচার্য্য’কে আবারও পতি পুনঃরায় আহ্বায়ক ও বিগত কমিটির সদস্য সচিব ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাশ’কে সদস্য সচিক পুনঃরায় নির্বাচিত করে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩০ বঙ্গাব্দে জন্য পুনঃগঠিত হয়।

শেয়ার করুন