১০ এপ্রিল ২০২৩


শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত ঘরে অজ্ঞাতনামার ঝুলন্ত লাশ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।

শেয়ার করুন