১৯ ফেব্রুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন জারু মিয়া (৪০) ও আশিকুর মিয়া (১৮)।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে গাঙ্গাইল গ্রাম থেকে জারু মিয়া কে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, জারু মিয়া ১৮ আগস্ট একদল ডাকাত নিয়ে মনতলায় নুরুজ্জামানের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এবং একই থানার এসআই আক্তারুজ্জামান জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মনতলা পানিহাতা গ্রামে ব্যবসায়ী আশুতোষ দেবনাথের মোটর সাইকেল ছিনতাইয়ের ও ডাকাতির ঘটনায় পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আশিকুর মিয়া কে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশে।