১৬ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, “মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের গৌরবোজ্জল দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পেরেছিলাম। আমাদের দেশমাতৃকার গর্বিত সন্তানেরা বুকের তাজা রক্ত বিলিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিজয়ের ৫২ বছর পরও আমাদেরকে ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। সরকার আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তারা দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। অবৈধভাবে ক্ষমতার মসনদ ধরে রাখতে প্রহসনের একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। বিজয়ের দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
র্যালিটি চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌহাট্টায় গিয়ে সমাপ্ত হয়।
এছাড়াও মহানগর বিএনপির উদ্যোগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, নাজিম উদ্দিন, মঞ্জুরুল হাসান মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, খায়ের আহমদ খায়ের, মফিজুর রহমান জুবেদ, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মান্নান, রুবেল বক্স, আব্দুল ওয়াহিদ সুহেল, সালেক খান, ইফতেখার আহমদ পাবেল, এম মখলিছ খান, কয়েস আহমদ সাগর, আব্দুল মুমিন, শুয়েব আহমদ, লোকমান আহমদ, শহীদুল হোসেন কাদির, মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে থেকে তোফাজ্জল হোসেন বেলাল, সাহেল রহমান, আরজু, ফিরুজ আহমদ, রিপন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমেদ আনসারী, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ হোসাইন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক সানি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, ছাত্রদল নেতা সুমন আহমেদ, মাহমুদুল হাসান সাগর, ফাহিম আহমেদ, আনাস মাহফুজ, সামসুল ইসলাম ফয়সাল, জিলানী আহমদ জিলা, বাবুল হোসেন বাবুল, শাহিন আহমদ ও কামরান আহমদ সামি প্রমূখ।