১৯ ফেব্রুয়ারি ২০১৮


সিলেট ক্লাবের নতুন কমিটির অভিষেক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট ক্লাব লিমিটেডের নতুন কমিটির অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে ওসমানী বিমানবন্দর সংলগ্ন বড়শালা এয়ারপোর্ট বাইপাস সড়কের ক্লাব প্রাঙ্গণে মনোজ্ঞ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম; বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাহমুদ, সিলেট ক্লাবের বিদায়ী প্রেসিডেন্টে এটিএম শোয়েব ও নতুন কমিটির প্রেসিডেন্ট হাসিন আহমদ।

ক্লাবের সভ্য মিশফাক আহমদ চৌধুরীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মো. হাফিজ আহমদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

২০১৮ সালের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন, ভাইস-প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরী, মেম্বার এডমিন মুফতি তাহের আহমেদ, মেম্বার ফাইনেন্স্ ওলায়েত হোসাইন লিটন, মেম্বার স্পোর্টস এন্ড কালচার বিজয় কুমার দাস, মেম্বার রিক্রিয়েশন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী ও মেম্বার ইন্টারটেইনমেন্ট মাসরুফ আহমদ মাসুক। বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রব বাবুল, মুহিতুল বারী রাহমান, হানিফ আলম চৌধুরী ও ফায়সাল চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সভ্য আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, শফিউল আলম চৌধুরী নাদেল, তারেক আহমদ, রেজাউল হাসান কয়েছ লোদী, ফয়সল আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান, কাওছার হোসেন শাহীন, খলিরুর রহমান চৌধুরী, রথীন্দ্র কুমার দাস, সাজেদ আহমেদ তাশহুদ বাপ্পী, এনামুল কুদ্দুস চৌধুরী, ফয়সল মো. আবুল মহসিন, পিনাকী রায়, আতিকুর রহমান লাহিন, হাসান আহমেদ জাবেদ, রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান, অ্যাডভোকেট মাসরুর চৌধুরী শওকত, আবু মো. সাইফুজ্জামান, মো. আব্দুস সালাম আলিমুস সাদাত চৌধুরী প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে ২০১৭ সালের মেম্বার অব দ্যা ইয়ার স্বপন চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান হয়।

শেয়ার করুন