৮ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : গ্রেফতারের কয়েক ঘন্টা পরই মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল প্রকৃতপক্ষে তিনি সেই মামলায় জামিনে ছিলেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনের কাগজপত্র প্রদর্শন করে সন্ধ্যায় কোতোয়ালী থানা থেকে মুক্তি পান তিনি। মুক্তি পেয়েই সিলেট জেলা বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, ২০১৮ সালের যে মামলায় খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ওই মামলায় আদালত থেকে মুক্তাদির জামিনে ছিলেন। কিন্তু কোন কারণে আদালত থেকে ‘রি-কল’ না আসায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে
কোতোয়ালি মডেল থানায় ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার আইনজীবীরা থানায় রি-কল দেখাতে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।