৭ এপ্রিল ২০২৩
অমৃতজ্যোতি সামন্ত, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের দু’টি ঘুঘু’র ছানাকে স্বাবলম্বী করে আকাশে উড়িয়ে দিতে চান এক পাখি প্রেমী।সম্প্রতি উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে সুপারী গাছ থেকে দুটি ঘুঘু’ পাখির ছানা মাটিতে পড়ে গিয়েছিল।
ছানা দুটিকে উদ্ধার করেন লক্ষীপুর গ্রামের প্রকৃতিমনা পাখি প্রেমী দশরথ চন্দ্র অধিকারী।তখন ছানাগুলোর পালক ছিলনা এবং খাদ্যও খেতে পারতো না। চালের ক্ষুদ্রিপনা খাইয়ে বাচিয়ে রেখরছেন।এবার রাজ পালক গজিয়েছে।ছানা দুটি খেলাধূলাও করে সুচারুভাবে।
উদ্ধারকারী দশরথ চন্দ্র অধিকারী জানান আমার বাড়ীর আঙ্গিনায়,ধারণা করছি উচু সুপারি থেকে ১২দিন আগে কালবৈশাখী ঝড়ে ঘুঘু’র ছোট্ট ছানা দুটি মাটিতে পরেছিল।কখন তা জানিনা কিন্তু যখন উদ্ধার করি তখন ওরা ক্ষুধা তৃষ্ণায় কাতর।এতোটাই দুর্বল ছিলো যে মাথা তোলার মতো ক্ষমতা ছিলো না।বাঁচাতে পারবো কিনা সন্দেহ ছিল, এক সপ্তাহের ব্যবধানে এখন ওরা চঞ্চল।
তবে আমার কানে শুনতেপাই ছানা দুটির বাবা মা(ঘুঘু) ডাকাডাকি করে।এখন প্রায় স্বাবলম্বী হওয়ার পথে আমি চাই যখন উড়তে পারবে তখন নিজের বাসার আঙ্গিনায় মুক্ত করবো।তিল ঘুঘুর ছোট্ট ছানাগুলো বাস্তুচ্যুত হয়ে আধমরা, উদ্ধার করে পালন করছি পরম যত্নে ঘুঘু দম্পতি জানেনা।