৫ এপ্রিল ২০২৩


একসঙ্গে নাচলেন সালমান-রামচরণ-ভেঙ্কটেশ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান অভিনীত আসন্ন ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। খবরটি ২০২২ সালেই জানিয়েছিলেন সালমান। অবশেষে প্রকাশ্যে এলো সেই চমক।

এবার প্রকাশ্যে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার পঞ্চম গান। এই গানের শিরোনাম ‘ইয়েনতাম্মা’। যেখানেই একসঙ্গে নাচতে দেখা গেছে সালমান ও রাম চরণকে।

তবে চমক এখানেই শেষ নয়, সালমান ও রাম চরণের পাশাপাশি দক্ষিণী আরেক তারকা অভিনেতা ভেঙ্কটেশ দাগ্গুবতিকেও নাচতে দেখা গেছে গানটিতে। এছাড়াও গানটিতে আরো দেখা গেছে পূজা হেগড়ে, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, শেহনাজ গিলসহ আরো অনেকেই।

হিন্দি ও তেলেগুর ফিউশনে নির্মিত ‘ইয়েনতাম্মা’ গানটিতে সবাইকেই দেখা গেছে দক্ষিণী ভারতীয় লুকে। গানটির সুর করেছেন পায়েল দেব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং পায়েল।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি নির্মাণ করেছেন ফারহাদ সামজি। এটি আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে। সিনেমাটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির।

শেয়ার করুন