৪ এপ্রিল ২০২৩


প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণে ও অনিয়ম, প্রধান শিক্ষক শোকজ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণে ও তালিকা প্রণয়নে অনিয়ম করায় বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব।

মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণে ও তালিকা প্রণয়নে অনিয়মের সত্যতা ও লিখিত অভিযোগ পাওয়ায় বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ বুধবার স্বজনপ্রীতি ও অনিয়ম করে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি দুই শিক্ষকের সন্তানদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণের অভিযোগ করেন মোহাম্মদ আব্দুল হান্নান নামের এক শিক্ষার্থীর অভিভাবক। তালিকা প্রণয়নে মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করায় প্রধান শিক্ষক উপর ক্ষোভ প্রকাশ করেছেন মানবিক বিভাগে পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকেরা। এ বিতরণ কার্যে অংশ নেন সিলেট-০৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

শেয়ার করুন