৩ এপ্রিল ২০২৩


দোয়ারাবাজারে প্রতিবন্ধী-বয়স্ক ভাতার কার্ড বিতরণ

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বয়স্ক, ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করেন। সর্বমোট ৫৮ জনকে এই কার্ড বিতরণ করা হয়।

সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, আতর আলী, আ’লীগ নেতা হাবিবুর রহমান, সুরমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামসুল ইসলাম যুবলীগ নেতা আব্দুল লতিফ, ইউপি সদস্য আহসান উদ্দিন, জামাল উদ্দিন, জাহানারা বেগম, শেফালী বেগম প্রমুখ।

শেয়ার করুন