২ এপ্রিল ২০২৩


এতিমদের নিয়ে জাগো ডট নিউজের ব্যতিক্রমী ইফতার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এমন আরো অনেক শিশুই আছে এই এতিমখানায়, যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে চলছে প্রতিনিয়ত। এবার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো ডট নিউজ।

রোববার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন এতিমখানায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নার সার্বিক সহযোগীতায় বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর পরিচালনায় প্রায় ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি এম এ মুহিত, দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ আলী মিঠু, ইউপি সদস্য জোবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, সৈয়দ মিসবাউজ্জামান,আশরাফুল ইসলাম, শাহ ওমর আলীসহ অনেকেই। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।

শেয়ার করুন