১৫ সেপ্টেম্বর ২০২২


ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীগর উপজেলার কুরুয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুই ট্রাকের চালক ও হেল্পার ৩ জন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাকের সামনদিক কেটে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন