১৫ মার্চ ২০২৩


ন্যাশনাল ডিফেন্স কোর্স-এর যৌথ বিফ্রিং ও পরিচিতি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় “ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩” এর যৌথ বিফ্রিং ও পরিচিতি পর্ব। কোর্সের অংশ হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি, সিলেট এঁর যৌথ আয়োজনে ব্রিফিং এ বাংলাদেশ ও বিভিন্ন দেশ হতে আসা মিলিটারি অফিসারগণ অংশগ্রহণ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম ব্রিফিং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে যোগদান করেন। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের।

শেয়ার করুন