২৮ মার্চ ২০২৩


মধ্যনগরে বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

শেয়ার করুন

অমৃত জ্যোতি, মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সবকটি হাওরের এমৌসুমে রোপিত বোরোধানে বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন কৃষক। তবে নবান্ন উৎসব পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য বছরে চৈত্রের মাঝামাঝি সময়ে কৃষকরা পাকা ধান কাটতে শুরু করে পুরোদমে। কিন্তু এবছর বোরোধানের ভাল ফলন হলেও একাধিক কৃষক বলছেন দাওয়া (নতুন ধান কর্ত্তন)পিছিয়ে গেছে।

ইতিমধ্যে আবার বসন্তের প্রখর রোদের খড়ায় কিছুটা পোকার আক্রমণ থাকলেও ঘনঘন কয়েক শান্তির বৃষ্টি বর্ষনে তা পুষিয়ে দিয়ে সুস্থ ও সবল হয়ে দাড়িয়ে রয়েছে ধান গাছ।এবছর ধারণা করা হচ্ছে নবান্নের উৎসব খানিকটা পিছিয়ে গেলেও ধান ফলতেছে বেশ যার কারনে কৃষকের মনে স্বস্তিও দেখা গেছে।

এবিষয়ে হাওর পারের কৃষক মোঃআলাউদ্দিন জানান-এবছর আশা করছি ধানের ফলন খুব ভাল হবে।তবে বৃষ্টি কিছু দিন আগে হলে আরো কারো হতো,বৃষ্টি পিছিয়ে দেয়ায় অনেকটাই নবান্ন পিছিয়ে গেছে।বর্তমান সময়ে একমাত্র সমাধান প্রখর রৌদ্রময় দিন।

হাওর গবেষক সজল কান্তি সরকার বলেন- এবছর হাওরের পানি যথা সময়ে সরতে নিষ্কাশনের না হওয়ায় ধানের বীজতলা বীজ বপন এবং রোপনেও দেরী হয়েছে।যার দরুন বোরো ফসল কাটা বা দাওয়া লাগতে দেরী হবে। এর নিরসন হবে তখনি যখন নদী এবং হাওরের নালা বা খাল গুলো খনন হবে।কেননা নদীতার গভীরতা হারিয়েছে যার করনে হাওরে পানি নামতে পারছে না।

শেয়ার করুন