৯ এপ্রিল ২০২২


ওসমানী মেডিকেলের সামনে যুবক খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজিম আহমদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক এবং বর্তমানে তিনি নগরীর দরগাহ মহল্লার বাসিন্দা।এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেইটের সামনে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জের ধরে এঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন