১৪ ফেব্রুয়ারি ২০১৮


তিন ঘন্টায় অনশন শেষ করল সিলেট বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির অনশন কর্মসূচি শুরু হয়োর তিন ঘন্টা পর পুলিশী বাধার কারণে শেষ হয়ে গেছে। বুধবার সিলেট রেজিস্ট্রি মাঠে ছয় ঘণ্টার এ অনশন কর্মসূচি শেষ হয়ে যায় মাত্র তিন ঘণ্টায়।

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিএনপি সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে কোতোয়ালী থানার একদল পুলিশ এসে কর্মসূচি দ্রুত শেষ করতে বলে। এমতাবস্থায় নেতা-কর্মীরা কর্মসূচি সংক্ষিপ্ত করে স্থান ত্যাগ করেন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে রেজিস্ট্রারি মাঠে অনশন কর্মসূচি শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনশনস্থলে আসতে থাকেন। সকাল ১১টার দিকে কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রেজিস্ট্রারি মাঠে যান। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তার স্বার্থে কর্মসূচি সংক্ষিপ্ত করার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।

পুলিশের অনুরোধের প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা দুপুর ১২টায় তাদের কর্মসূচি শেষ করতে সম্মত হন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা এম এ হকের মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনশন কর্মসূচি।

অনশন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

(আজকের সিলেট/১৪ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন