১৮ জুলাই ২০১৭
আজকের সিলেট ডেস্ক

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে সোমবার রাতে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী মো. কামরুল ইসলাম(৩৮) সিলেটের কতোয়ালী থানার জয়নগর গ্রামের মৃত ইউসুফ সরকারের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(গণমাধ্যম) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের নিয়মিত একটি অভিযানিক দল সোবহানীঘাট এলাকায় অভিযান চালায়। আসামী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মঈন।