১৪ ডিসেম্বর ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে শহিদ বুদ্ধিজীবি উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, সহ সভাপতি সৈয়দ মুসাব্বির আলীসাধারন সম্পাদক আনোয়ার আলী, প্রেস ক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন প্রমুখ।