২৬ মার্চ ২০২৩
মোঃ ফারুক মিয়া : দেশের জন্য জীবন দেওয়া জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো সিলেট বাসী। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ছিলো লোকে লোকারণ্য।
শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। একে একে পুষ্পস্তবক অর্পণ করেন শহিদ মিনার বাস্তবায়ন পরিষদ।
এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর বিএনপি, সিলেট মহানগর যুবলীগ ও জেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন।