২১ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এর সাথে এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ মার্চ) সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সমিতি, পরিবহন সমিতি ও বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি‘র পুলিশ কমিশনার ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সমিতি, পরিবহন সমিতি ও বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পুলিশ কমিশনার মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।