২ নভেম্বর ২০২৩


অবরোধের শেষ দিন আজ : খেটে খাওয়াদের বুকভরা ক্ষোভ

শেয়ার করুন

 

আবু তালহা রায়হান : সিলেটসহ সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনব্যাপী অবরোধের শেষ দিন আজ (বৃহস্পতিবার)। উত্তাপ, উদ্বেগ-উৎকণ্ঠায় প্রথম দুইদিন পার করেছে সিলেটবাসী।

শেষ দিনটি কোনমতে চলে যাবার অপেক্ষায় ঘরবন্দী খেটে খাওয়া সাধারণ মানুষজন।

 

বুধবার সিলেট মহানগরী থেকে তোলা ছবি।

 

 

এমনিতেই সিলেটের বাজারগুলোতে লাগামহীন নিত্যপণ্যের দাম। এরই মাঝে অবরোধ ও হরতাল হওয়ায় আরেক দফা দাম বাড়ল। মাত্র তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। আগে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হলেও মঙ্গল ও বুধবার মফস্বলসহ সিলেটের সববাজারে ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া কাঁচাবাজারে সব জিনিসপত্রের দামে ঝরছে আগুন। হঠাৎ করে দাম বৃদ্ধিতে অসহনীয় দুর্ভোগের মুখে নিম্ন আয়ের মানুষজন। না খেয়ে দিনপারের অবস্থা!

নাজুক এ পরিস্থিতিতে বিএনপি-জামায়তের প্রতি ক্ষোভ ঝাড়ছেন খেটে খাওয়ারা। তারা বলছেন,’এমনিতেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল। আর্থনৈতিক দুর্ভোগ পোহাচ্ছে পুরো দেশ। এরই মাঝে অবরোধ ও হরতাল ডেকে গরিবের পেটে লাথি মারল জামায়াত-বিএনপি।’

 

ছবি: সংগৃহীত

খেটে খাওয়া দিনমজুর ইলিয়াস আলী,মোহাম্মদ আলী,দুলাল মুহাম্মদ ও বেলাল হোসেন বলেন,’প্রতিদিন কাজে গেলে ঘরের চুলোয় আগুন জ্বলে। কাজ বন্ধ থাকলে না খেয়ে থাকতে হয়। বিএনপির ডাকা হরতাল এবং টানা অবরোধে গেল কয়দিন থেকে কাজে যেতে পারছি না। রাস্তায় গণপরিবহন নেই। সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করলে তিনগুণ বেশি ভাড়া দিতে হয়। তাও শঙ্কা থাকে,কখন যেন গাড়িতে ছাত্রদল-শিবির কর্মীরা হামলা করে। এমন অবস্থায় ঘরের প্রয়োজনীয় সব বাজার শেষ। বিএনপি-জামায়াত কি আমাদের ঘরে খাবার পাঠাবে? তারা ক্ষমতায় যাবে যাক,আমরা কেন কষ্ট পোহাব?’

এদিকে কিছু কিছু দিনমজুররা আবার বিএনপি-জামায়াতের এ হরতাল ও অবরোধকে সমর্থন করছেন। তারা বলছেন,’প্রয়োজনে না খেয়ে মরব,তবু এই সরকারকে ক্ষমতাচ্যুত করবই ইন শা আল্লাহ।’

শেয়ার করুন