২০ মার্চ ২০২৩
সৈয়দ রাসেল আহমদ: গোলাপগঞ্জে ফজর আলী (৪০) নামের একাধিক ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
ফজর আলী উপজেলার আমুড়া ইউনিয়নের মো:আব্দুল কাদিরের ছেলে।
রোববার বিকেল সাড়ে চারটার সময় গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আহমদ হোসেন সুমন ও উপপরিদর্শক দেলোয়ার এর নেতৃত্বে ইসলাম ব্রাদার্স কনভেনশন হল থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ বলেন,ডাকাতির একাধিক মামলার এ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।