১১ ফেব্রুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় গর্ত ধসে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় ইন্তাজ মিয়ার গর্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাছির মিয়া (৪২)। তিনি কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের রুপা মিয়ার পুত্র।
কোম্পাীনগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।