২ মার্চ ২০২১


কমলগ‌ঞ্জে জিহাদী বই ও অস্ত্রসহ আটক ১

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ একজনকে আটক ক‌রে‌ছে র‍্যাব। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের উম্মত আলীর ছেলে।

সোমবারদিবাগত রাতে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে র‍্যাব-৯ (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার লাউয়াছড়া এলাকা থেকে অস্ত্রসহ কামরুজ্জামান (৩৬) নামের ওই ব্যক্তিকে আটক করে।

এ সময় তার কাছ থে‌কে ১টি রিভলবার, ২৬টি জিহাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি ইয়ার‌দৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ এর সদস্যরা কামরুজ্জামানকে অস্ত্র, জিহাদী বই ও নগদ অর্থসহ কমলগঞ্জ থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও জিহাদী বই রাখার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন