২২ জুলাই ২০২৩
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ । শনিবার রাতের প্রথম প্রহরে ইউনিয়নের আরেঙ্গাবাদ এলাকার আব্দুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় ঘরের বারান্দায় প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার উলুউরি গ্রামের ছয়েফ আহমদ, গাংকুল গ্রামের কুতুব আলী, শানেশ্বর গ্রামের নাসির উদ্দিন, নন্দিশ্বর গ্রামের মারুফ আহমদ, বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের জাবেদ হাসান, শানেশ্বর গ্রামের অস্থায়ী বাসিন্দা খায়রুল ইসলাম। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ২৬৪ টাকা, ৫ বান্ডেল তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় এসআই শাহ মোহাম্মদ হিমেল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের মধ্যে ৬ জনকে আটক করা হলেও বাড়ির মালিক মৃত হাসিব আলীর ছেলে আব্দুল করিম পালিয়ে যান।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স। থানায় এলাকা মাদক ও জুয়া মুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ও জুয়ার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।