৯ ফেব্রুয়ারি ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি: জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা সদরে মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় দলীয় নেতা-কর্মীরা ফিরে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন।
এতে করে উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান দেলোয়ার কে পুলিশ গ্রেফতার করে।
মিছিলে ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান এবং উপজেলা সাধারন সম্পাদক শাহআলম স্বপন সহ শতাধিকনেতাকর্মী ।
(আজকের সিলেট/৯ ফেব্রুয়ারি/টি/আর /ঘ.)