৩০ নভেম্বর ২০২৩


কেউ জয় বাংলা শ্লোগান দিতে ভয় পেতো তখনকার সময়ে আমরা রাজ পথে ছিলা: মুহিবুর রহমান

শেয়ার করুন

ওসমানীনগর সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান বলেন, একটা সময় ছিলো যখন কেউ জয় বাংলা শ্লোগান আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে শ্লোগান দিতে ভয় পেতো, তখনকার সময়ে আমরা রাজ পথে ছিলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো আমি কোনো মূল্যায়ন পাইনি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য এনামুল হক চৌধুরী বীর প্রতিক সাহেবের হাত ধরে রাজনিতিতে প্রবেশ করি। বিগত সংসদ নির্বাচনের মতো এবারও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। বিশ্বনাথ – ওসমানীনগরের মানুষ আমাকে ভোট দিলে সংসদ সদস্য নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

মুহিবুর রহমান আরও বলেন, আমি স্পষ্ট বাদী এ জন্য দূর্নীতি বাজদের সাথে আমার মনোমালিন্য থেকেই যায়। আমি এদের সাথে কোনো আপোষ করবো না। সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী অনেক উন্নয়ন করেছেন এটা অস্বীকার কি ভাবে করবো জনগন যেখানে প্রকাশ্যে বলছে। রাজনীতির কারনে কাউকে খাটো করার কৌশল আমি স্বীকার করিনা বলে নোংরা রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার আপোষ হয়না। আমি নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসনার ২০৪১ ভিষণ বাস্তবায়নে কাজ করে যাবো।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এম এ হক, আওয়ামিলীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রউফ, শাহাব উদ্দিন ও আক্তার হেসেন সহ আরোও অনেক।

শেয়ার করুন