১৪ মার্চ ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার নাম লাচানা শুক্ল বৈদ্য (৫০) । মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে পুলিশ।
নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানে কাজ করতে গেলে বাগানের ভিতরে নোয়াপাড়া চা বাগানের বিষ লাইন এলাকার বাসিন্দা চা বাগানের শ্রমিক লাচানা শুক্ল বৈদ্যর ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।