১২ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর সার্কিট হাউজ,ক্বীন ব্রিজ ও এয়ারপোর্ট রোডে অবৈধ পার্কিং ও রাস্তা-ফুটপাতে বসানো দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (১২ মার্চ) বিকালে এ অভিযান পরিচালিত হয়। সিলেট জেলা কারেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৬টি ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১টি মামলাসহ সর্বমোট ২হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, সিলেট সার্কিট হাউজের সামনে অবৈধ পার্কিং এর জন্য একটি ছোট ট্রাক আটক করে থানায় প্রেরণ করা হয়।