১১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : ইমদাদ হোসেন চৌধুরী ও ফরহাদ চৌধুরী শামীম। দুই চৌধুরীই বিএনপির রাজপথের নেতা। সদ্য বিলুপ্ত মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক তারা। গতকাল দলটির কাউন্সিলে দুজনের প্রতিদ্বন্ধিতা করেছেন সাধারণ সম্পাদক পদে। নির্বাচনের স্বাভাবিক নিয়মে একজনকে পছন্দ করেছেন তৃণমূলের নেতারা। নির্বাচনের ২৪ ঘন্টার মধ্যেই মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ইমদাদ হোসেন চৌধুরী ছুটে গেছেন প্রতিদ্বন্ধি প্রার্থী ফরহাদ চৌধুরী শামীমের বাসায়। একে অপরকে মিষ্টিমূখ করালেন। দলের দায়িত্ব পাওয়া নেতাকে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্ধি প্রার্থী। এটিই সিলেটের রাজনৈতিক সৌন্দর্য।
শনিবার রাতে ফরহাদ চৌধুরী শামীমের বাসায় যায় সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় তারা কুশল বিনিময় করেন। ফরহাদ চৌধুরী শামীম শুভেচ্ছা জানান ইমদাদ হোসেন চৌধুরীকে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক দায়িত্বপালনে সার্বিক সহযোগিতা চান প্রতিদ্বন্ধি প্রার্থীর। তিনিও সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবেই। দিন শেষে আমরা সবাই বিএনপি পরিবার, শহীদ জিয়ার কর্মী। এই মূহুর্তে দলকে শক্তিশালী করতে সকলের সম্মেলিতভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা অপরিহার্য। সবাইকে নিয়ে মহানগর বিএনপিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।