২৭ ডিসেম্বর ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি সিলেট বন বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে করেন।
সোমবার সকাল ১০ টা হইতে বিকাল পর্যন্ত বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এম.পি রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় ভ্রমণে আসেন।
সকালে রাতারগুলে এসে পৌছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, সি.এম.ই.সি সভাপতি মাহবুব আলম, সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ।
“জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের” আওতায় সারী রেঞ্জের রাতারগুল বিটে রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার উদ্ধারকৃত ২৫.০০ হেক্টর বন ভূমিতে ২০১৮-২০১৯ আর্থিক সনের সৃজিত মূর্তা বাগান সরেজমিনে পরিদর্শন করেন।
রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ করে বলেন রাতারগুলের প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ। রাতারগুলের উন্নয়ের জন্য সরকার বদ্ধপরিকর। মন্ত্রীকে রাতারগুলের রাজস্ব আদায় সম্পর্কে অবহিত করেন,সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম। পাশাপাশি সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শনে ও ভ্রমণে মাননীয় উপমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট রেঞ্জ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।