১১ মার্চ ২০২৩


গোয়াইনঘাটে প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মোশাররফ

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। শনিবার ১১ মার্চ বিকেলে সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়ে উক্ত প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রকল্প পরিদর্শনকালে আশ্রান প্রকল্পের বসবাসরত ২৩ টি অসহায় ও দুস্হ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পেঁপে, বেগুন ও মরিচের চারা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ডিসি অফিস) ওমরসানী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দীন, মদরিছ আলী শিকদার প্রমুখ।

পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের সাথে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

শেয়ার করুন