৫ মার্চ ২০২৩


শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ ছাইদুলের মৃত্যু

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ ছাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে । তার বয়স প্রায় ৪২ বছর । থানা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত রবিবার (৫ মার্চ) আনুমানিক রাত পৌনে ১ টায় মৃত্যু বরুণ করেন।

ঘটনার বিবরণে জানা যায় , ঢাকা রাজধানী ১ দিনের ট্রেনিং উদ্দেশে যায় এস আই মোঃ ছাইদুল ইসলাম । সেখান থেকে শায়েস্তাগঞ্জ থানা ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাস্তায় মৃত্যু বরুণ করেন। এস আই মোঃ ছাইদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গোরা দিয়া ইউনিয়নের ছরইগলি গ্রামের মৃত – দেওয়ান আব্দুল বারি ছেলে। মৃত্যু কালে তিনির স্ত্রী, ২ ছোট ছেলে , অসংখ্য আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন । তার অকাল মৃত্যুতে তাঁর নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে এবং শায়েস্তাগঞ্জ থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য গভীর শোক প্রকাশ জানান। তিনি শায়েস্তাগঞ্জ থানায় দায়িত্বরত ছিলেন ।

শেয়ার করুন