১৭ ডিসেম্বর ২০২১


গোলাপগঞ্জে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিস্কার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জ উপজেলায় দলের বিরুদ্ধে অবস্থান নেয়া দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিস্কার করা হয়। বহিস্কার হওয়া দুজন হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাতাব উদ্দিন জেবুল এবং শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী এম কবির উদ্দিন সহ সভাপতি।

বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ০২টি ইউনিয়নে ০২জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ০২ বিদ্রোহী প্রার্থীকে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সিলেট জেলা আওয়ামী লীগ বরাবরে প্রেরণ করে। এর প্রেক্ষিতে ওই ২ বিদ্রোহী প্রার্থীর বিষয়ে পরবর্তী কার্যক্রম ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করে সিলেট জেলা আওয়ামী লীগ।

শেয়ার করুন