১০ মার্চ ২০২৩


বিশ্বনাথে ট্রান্সফরমার চোর আটক

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সেবুল মিয়া (২৫) নামে ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার গড়গাঁও গ্রামের মৃত তায়েফ আলীর ছেলে।

চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ শুক্রবার ভোরে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার থেকে জনতার সহায়তায় তাকে আটক করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এস আই) বিনয় ভূষণ চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির অভিযোগে গত বছরের ১৪ নভেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৪)।

আর ওই মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত সেবুল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন