১৫ নভেম্বর ২০২২


শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজু মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নাম মো. রাজু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু মিয়া মঙ্গলবার সকালে উপজেলা সদরে জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন