৮ ফেব্রুয়ারি ২০১৮


বন্দর বাজারে সিটি কর্পোরেশনের ট্রাক ভাংচুর

শেয়ার করুন

আজকের সিলেট:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণার পর সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের একটি ট্রাক ভাংচুর করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বেলা আড়াইটার দিকে বন্দর বাজার হকার পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে সিটি কর্পোরেশনের ময়লা তোলার এমজিএসপি-১ গাড়িটির সামন এবং বডি ক্ষতিগ্রস্থ হয়।

গাড়ির চালক জানান- বেলা আড়াইটার দিকে তিনি হকার পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই শতাধিক যুবক গাড়ির সামনে এসে ভাংচুর শুরু করে।

 

আজকের সিলেট/এস আর/ঘ.

শেয়ার করুন