৩০ সেপ্টেম্বর ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ মডেল থানার আয়োজনে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ এলাকায় সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ জনগণের সাথে সামাজিক ও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।