বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, চলমান অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তার পরও নিজেরা কষ্ট সহ্য করে ‘ফ্যাসিস্ট’ সরকারের পদত্যাগের একদফা দাবীতে এবং পুলিশী হেফাজতে যুবদল নেতা জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে টানা তিন দিনের হরতাল ও অবরোধ কর্মসূচি শতষ্ফূর্তভাবে পালন করেছেন, এজন্য সিলেটবাসীর প্রতি বিএনপি কৃতজ্ঞ। আমরা আশাকরি সময়িক কষ্ট সহ্য করে অতিথের মতো আগামী দিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সিলেটবাসী বিএনপির পাশে থাকবেন।
এদিকে, টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রবেশ পথ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অবস্থান করে কর্মসূচি পালন করেন। এতে সারাদেশ থেকে সিলেট কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।