৪ মার্চ ২০২৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলা সদরের থানার সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২০-৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। এঅগ্নিকাণ্ডের ঘটনায় বিপিল পরিমান ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ছুটে এসেছেন, দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য।আগুন লাগার পাশেই ছাতক পোস্ট অফিসের মুলভবনের অবস্থান। এখানে আগুনের লেলিহান শিখার কারণে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দমকল কর্মীর পাশাপাশি আশে পাশের লোকেরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য।
প্রত্যক্ষদর্শীদের মতে, লেদ মেশিনের দোকান ও ভূষি মালের দোকানে আগুন ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের দায়িত্বশীল কারো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।