৪ মার্চ ২০২৩


৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে : পানিসম্পদ সচিব

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ঘরে তুলতে পারে সেই জন্য হাওর এলাকায় ফসল রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। এই বছরও ১ হাজার ৭৮ টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে। আশা করছি ৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের তদারকির জন্য পানি মন্ত্রণালয়ে উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট্য ৩ টি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের উপর সার্বক্ষণিক নজর দারি রাখছেন।

শনিবার সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের বাঁধ পরিদর্শন শেষে পানি মন্ত্রণালয়ের সচিব এই সব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঁধের কাজে কেউ যদি কোন অনিয়ম কিংবা দূর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। হাওরাঞ্চল দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা। হাওর থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয়। তাই সরকার হাওরের বোরো ফসল জেন কৃষকরা ভালো করে কেটে ঘরে তুলতে পারেন সরকার সে ধরনের ব্যবস্থা আগেই নিয়েছে।

এসময় দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী প্রকৌশল সাদিউর রাহিম জাদিদ সহ সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন